Logo
Logo
×

নগরের বাইরে

বাইতুস সালাত জামে মসজিদকে উন্মুক্ত করার দাবী খোরশেদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

Swapno

পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদটিকে উন্মুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিআইডি কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহত ও করোনা ভাইরাসে নিহত ও আক্রান্তদের উদ্দেশ্যে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই দাবী জানান তিনি।

 

খানপুর সর্দারপাড়া রেললাইন যুব সমাজ ও আশার আলো জেমস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

কাউন্সিলর খোরশেদ বলেন, যদিও আইনগত বাধ্যবাধকতা আছে। আমাদের দাবী থাকবে দয়া করে মসজিদটিকে আবারও নামাজের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা হোক। 

 

তিনি বলেন, এই মসজিদে দীর্ঘদিন আযান হয়েছে নামাজ হয়েছে। এখন আর নামাজও হয় না আযানও শোনা যায় না যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিআইডি কর্তৃপক্ষের কাছে অনুরোধ, মসজিদটি যেন দ্রুত উন্মুক্ত করে দেয়া হয়। মসুল্লিরা যাতে আবারো নামাজ পড়তে পারে।

 

তিনি আরও বলেন, আমরা অর্থবিত্তে বলীয়ান না। তবে যে কোনো বিপদে ডাকলে পাশে এসে দাঁড়াতে পারবো। দৌড়াদৌড়ি করাসহ কোন জায়গায় তদবির করতে হলে করবো।

 

তিনি বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের ছেলেমেয়েদের অনুরোধ করবো পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের সহযোগিতা উন্মুক্ত থাকবো।

 

ইছাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সামসু সর্দার, মহানগর যুবদলের সহসভাপতি রানা মজিব, ইউনুছ খান বিপ্লব, সহসাংগঠনিক সম্পাদক মুসা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহমেদ, শ্রমিক নেতা কাশেম, মো. আসাদ, মনির, মো. হোসেন, মো. ইমাম হোসেন, মিজানুর রহমান স্বপন, শাহ আলম, মানিক, মোবারক, মামুন হোসেন, মেহেদি হাসান বাপ্পী, রবিন, সিয়াম, শাকিব, সাইদুল, সাঈদ ও রবিউলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

দোয়া মাহফিলে মসজিদ বিস্ফোরণে ও করোনায় আক্তান্ত হয়ে নিতহদের রুহের মাগফেরাত কামনা, আহত ও অসুস্থদের সুস্থ্যতা কামনাসহ সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সুস্থ্যতা কামনা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন