তৈমুরের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:০৪ পিএম
মজলুম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নাসিক ২১ নং ওয়ার্ডের সমাজসেবক আমির হোসেনের সভাপতিত্বে বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী সোহাগ, কলাগাছিয়া এলাকার দলিল লেখক শাহাদুল্লাহ মুকুল, বন্দর ইউনিয়নের সমাজ সেবক পারভেজ খান, মদনগঞ্জ এলাকার আলী নওশাদ তুষার, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকার নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও জাতির স্বার্থে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় মজলুম জননেতা তৈমুর আলম খন্দকারকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে। আমরা ওই প্রকাশিত সংবাদের র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনাকান্দা এলাকার সমাজ সেবক আহাম্মদ আলী, লক্ষনখোলা এলাকার নূরুল আমিন খন্দকার, আবদুর রাহিম, সোহেল খান বাবু, হুমায়ূন কবির , ইমরুল ভুইয়া, মিজান, রাসেল, আক্তার, মাহাবুব, মহিউদ্দিন, খোকন, আরমান, মামুন, শিপন, আমাবদ্দীন, হাকিম, সামছুল, আসরাম সুজন, নজরুল, আরমানসহ আরো অনেকে।


