বন্দরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হোন্ডারোহী নিহত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম
বন্দরে সড়ক র্দূঘটনায় সাগর চৌধূরী (২৮) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। কি ধরণের গাড়ির চাপায় দুর্ঘটনাটি ঘটেছে তা জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালার জাহিন গার্মেন্টসের সামনে এ র্দূঘটনাটি ঘটে। নিহত সাগর চাঁদপুর জেলার শাহারাস্তি থানার শশীবাড়ী এলাকার সুবল চন্দ্রের ছেলে। এ ব্যাপারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর হোন্ডা চালিয়ে বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় একটি গাড়ি তার মোটর সাইকেলকে (ঢাকা মেট্রো ল ২৪-৯৭১০) চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন ধরণের গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


