Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩৬ বসত ঘর

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩৬ বসত ঘর
Swapno

ফতুল্লায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ থেকে ৩৬ টি টিনের তৈরি বসত ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।  এ সময় স্ত্রী সন্তানসহ নিজেদের জীবন বাঁচিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে আশ্রয় নেয় সেখানকার বাসিন্দারা। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর সীমাবর্তী এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ঘটনার এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে। 

 

নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ৩৫/৩৬ টি ঘর।

 

এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানায়, রাত সাড়ে ১০ টার দিকে গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়ির টিনের তৈরি ঘরে এক হিন্দু ভাড়াটিয়ার ঘর থেকে আগুন লেগে অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। সে সময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসে। এলাকাবাসি বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

 

ঘটনাস্থলে প্রবেশের রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। তাই আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও পুড়ে গেছে আসবাবপত্রসহ টিনসেডের ঘরগুলো।

 

ভাড়াটিয়া সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ৪৫ টির মতো রুম। তার মধ্যে ১৬ টি হিন্দু পরিবার। তারা কোন রকম জীবন নিয়ে ঘর থেকে বের হয়। ঘরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ছুটে এসেছি। কিন্তু সেখানে রাস্তা সরু থাকায় ঘটনাস্থলে পৌছাতে একটু সময় লেগে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, তবে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকেও লাগতে পারে। কয়েল বা অন্য কোন দ্রব্য থেকেও আগুন লাগতে পারে। তার পরও তদন্ত করে দেখা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন