Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

Icon

নারাযণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৬:২৫ পিএম

রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত
Swapno

রূপগঞ্জে আসন্ন তারাবো পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার আড়িয়াবো এলাকায় এ গণসংযোগ ও পথ সভার আয়োজন করেন, তারাবো পৌরসভা যুবলীগের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আক্তার হোসেন শিকদার, উপজেলা যুবলীগের সহসম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা খায়রুল বাশার স্বপন, তৌহিদুল ইসলাম এমি, মামুন মিয়া ও শওকত সাউদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল গাফ্ফার রাসেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিথেন, সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, পৌর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া, ছাত্রলীগ নেতা ফারদিন ভুঁইয়া, চন্দন ভুঁইয়া, আব্দুল করিম ভুঁইয়া দুলাল, নুর আলম ভুঁইয়া, কামরুল ইসলাম মোল্লা, আমিনুল ইসলাম মোল্লা, সুরুজ আলী ভুঁইয়াসহ নেতাকর্মীরা।

 

সভায় বক্তারা, তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার এবং তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করার দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন