ভোজন বিলাশ ও প্রান প্রিয় রেস্তোরায় জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১০:২৭ পিএম
মাক্স না পড়ে অসেচতন অবস্হায় কাজ করার অপরাধে জালকুড়ির ভোজন বিলাশ রেস্তোরায় ১০ হাজার টাকা জরিমানা এছাড়াও প্রিয় সুইট রেস্টুরেন্টে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর আগে দুপুর ১২ টায় করোনাভাইরাসের দ্বিতীয় দাপ প্রতিরোধে উপজেলা পরিষদ থেকে রালী বের হয়।
রালীটি শিবু মার্কেট এলাকা প্রদক্ষিন করেন। এসময় সকলের মাঝে মাক্স বিতরন করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান নাহিদা বারিক।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ বিস্বাস,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন,উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা জাহিদুল ইসলামসহ উর্দতন নেতৃবৃন্দর।


