সিদ্ধিরগঞ্জ পুলিশের ২য় দিনের বিশেষ অভিযানে গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১০:০৯ পিএম
সিদ্ধিরগঞ্জে ২য় দিনের মতো সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দ্বিতীয় দিনের এ অভিযানে ২টি জিআর পরোয়ানা, ৪টি সিআর পরোয়ানা, ১টি সিআর সাজা পরোয়ানা এবং ১জন নিয়মিত মামলার আসামীসহ মোট ৮জন আসামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে থানা পুলিশের উদ্যোগে বের হওয়া এ বিশেষ অভিযান সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালনা করে সন্ধ্যা ৭টার দিকে সমাপ্ত করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান।
ওসি মো: মশিউর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ২য় দিনের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্যযে, গত বুধবার বিকেলেও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সে অভিযানে গাঁজা উদ্ধারসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।


