স্ত্রী’র যৌতুকের মামলায় স্বামীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৯:৩১ পিএম
সিদ্ধিরগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামীর ১ বছরের সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী মো, আমানউল্লাহ সোনারগাও থানার পশ্চিম বেহাকৈর এলাকা ফুল চাঁন মিয়ার ছেলে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ জুলাই জান্নাতুল শ্রাবনীকে আমানউল্লাহ বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর বিল্ডিং নির্মাণের কথা বলে শ্বশুরের কাছ থেকে ছয় লাখ টাকা নেয় আমানউল্লাহ। এরপর দফায় দফায় আরো টাকার জন্য স্ত্রী’র উপর মানসিক নির্যাতন করতে থাকে। পরে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে আবার নির্যাতন করতে থাকে আমানউল্লাহ।
টাকা না পেয়ে জান্নাতুলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে গোপনে আমানউল্লাহ বিদেশ পাড়ি দেয়। জান্নাতুল পুনরায় শ্বশুর বাড়ি আসলে স্বামীর আত্বীয় স্বজন তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয়।
৫ লাখ টাকা যৌতুক আনলে শ্রাবনীকে ঘরে তুলবেন বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনায় জান্নাতুল শ্রাবনী বাদী হয়ে একটি যৌতুকের মামলা দায়ের করেন।


