সিদ্ধিরগঞ্জ পুলে ডিএনডি খাল ও রাস্তা দখল করে অবৈধ দোকানপাট
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৮:০৫ পিএম
সিদ্ধিরগঞ্জ পুলসংলগ্ন পশ্চিমে ডিএনডির উপরে ও দুই পাশে রাস্তার উপর দখল করে স্থানীয় কিছু প্রভাবশালীরা গড়ে তোলেছে শত শত অবৈধ দোকানপাট। এতে যানবাহন চলাচল ও মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
কিন্তু এ সকল প্রভাবশালীরা সরকারী সড়কের রাস্তার জায়গা ভাড়া দিয়ে আয় করছে প্রতিমাসে কয়েক লাখ টাকা। আর ভোগান্তি শিকার কর্মমুখী ও অফিসমুখী হাজার হাজার মানুষ। তবে কোন দোকানদারকে মাস্ক ব্যবহার করতেও দেখা যায়নি।
অভিযোগ সূত্রে, সিদ্ধিরগঞ্জ পুলের পশ্চিমে ডিএনডির উপরে ও দুই পাশে রাস্তা এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকার কারণে সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এসব দোকানপ্রতি দৈনিক ৫০ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
সিদ্ধিরগঞ্জ পুলের উত্তরে ও দক্ষিণে রাস্তার দুই পাশে অবৈধ ভাবে দখল করে গড়ে ওঠা হকারদের দোকানপাট সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করে আছে। আর এসব দোকানের চাঁদা উত্তোলন করে আসছে যার নেপথ্যে রয়েছে- সওকত আলী সিরাজ, খাজা মার্কেটের জয়নাল, মুলি বাশের দোনের মালিক কামরুল, সালাউদ্দিন (রড দোকানধার), আবু কাশেম এর লোক রুহুল আমিন, চুনা মিস্তি ও বাদল মেম্বারের ছেলে সোহাগ।
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সরকারী রাস্তা দখল করে অস্থায়ী ভাসমান-ভ্যান গাড়ীর দোকান, কাচা মালের দোকান, মাছের দোকান, ফলের দোকান সহ ইত্যাদি। চাঁদা আদায় করছে এর প্রতিটি দোকান থেকে প্রতিদিন। আবার বিদুৎ বিল, পানি বাবহারের বিলের টাকা আলাদা করে দিতে হয়।
এর আগে কয়েকবার রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজের জন্য সেনাবাহিনী সহ সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ একাধিকবার অস্থায়ী এ দোকানগুলো উচ্ছেদ করে। তারা পুনরায় আবারও দখল করে, তবে প্রভাব খাটিয়ে দিনের পর দিন এ চাঁদাবাজ চক্র নানা কৌশলে চাঁদাবাজী করে আসছে বলে জানান সাধারন দোকানপাট ব্যাবসায়ীরাও।
তারা বলে আমরাতো বাবা জিম্মি হয়ে আছি নিজেদের পরিবারের জন্য এখানে দোকানপাট বসিয়ে ব্যাবসা করে চলি, না হয় কি করবো।
চাদাঁবাজীর টাকার বিষয় উপরে উল্লেখিত দাতাদের সাথে কথা হলে তারা সরকারী রাস্তার জায়গা নিজেদের দাবী করে বলেন আমাদের কারো বাড়ীর সামনে/মার্কেটের সামনে (একওয়ার জায়গায় রয়েছে) যার যার জায়গা সেই টাকা নিয়ে থাকি, এখানে কোন চাঁদা তোলা হয় না।
সিদ্ধিরগঞ্জ পুল থেকে মিজমিজি টি.সি. রোডের অনেক দূর পর্যন্ত দিনের বেশি সময়ই যানজট লেগেই থাকে। যার প্রধান কারণ হলো- রাস্তার দুই পাশের অনেক স্থান জুড়ে থাকা ভাসমান দোকানপাট। এছাড়া অপরিমিত অটোরিক্সা এলোপাতারি ভাবে রাস্তা দখল করে রাখাও অন্যতম আরেকটি কারণ।
জানা যায়, ভাসমান দোকান-পাট বসানোর পেছনে কারো কারো আয়ের উৎস এবং প্রভাব রয়েছে। এর মধ্যে খাজা মার্কেটের মালিক জয়নাল, মুলি বাশের দোনের মালিক কামরুল, সওকত আলী সিরাজ, ও বাদল মেম্বারের ছেলে সোহাগ এর চাঁদার ভূমিকা অন্যতম।
এসব ভাসমান দোকান থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করছে বলে জানিয়েছে স্থানীয়রাও। সাধারণ মানুষ যাতে অবাধে চলাচল করতে পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা জনগণ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর জানান, আমি মাত্র থানায় যোগ দিয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখছি। এটা নিয়ে আমি কাজ করবো। প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।


