জনসচেতনতায় সদর উপজেলার র্যালী ও মাস্ক বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৭:১৯ পিএম
করোনা প্রতিরোধে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও মাস্ক বিরতণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় সদর উপজেলা প্রাঙ্গন হতে র্যালী বের হয়ে কুতুবআইল ও শিবু মার্কেট এলাকা প্রদক্ষিণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিরতণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান স্বপন প্রমুখ।


