Logo
Logo
×

নগরের বাইরে

হেলিকপ্টারে চড়ে যুবদল নেতার শ্যালক বিয়ে করলেন যুবলীগ নেতার বোনকে

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:২৬ পিএম

হেলিকপ্টারে চড়ে যুবদল নেতার শ্যালক বিয়ে করলেন যুবলীগ নেতার বোনকে
Swapno

আড়াইহাজারে বৃহম্পতিবার স্থানীয় এক যুবলীগের নেতার বোনকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন এক যুবদল নেতার শ্যালক। বর সাভারের কাদির চর আশুলিয়া এলাকার লতিফের ছেলে মারুফ আহমেদ জয় (২৫)। 


কনে আড়াইহাজার পৌরসভাধীন বশীর মিয়ার মেয়ে ভাবনা (২০)। কনের বাড়ি বিয়ে অনুষ্ঠান থেকে কয়েক গজ দূরুত্বে। বিকাল ৩টার দিকে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বর একটি হেলিকপ্টারে চড়ে অবতরন করেন। এ সময় আশপাশের শত শত উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। তবে ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। 


জানা গেছে, আড়াইহাজার পৌরসভা যুবদলের নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেনের শ্যালকের সঙ্গে কয়েক দিন আগে পারিবারিকভাবে যুবলীগ নেতা হারুন অর রশীদের বোন ভাবনার বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। 


বৃহম্পতিবার বর হেলিকপ্টারে চড়ে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে যথা সময়ে অবতরন করেন। অবশ্য বরের আত্ময়ী-স্বজন গাড়ী যোগে বিয়েতে অংশ নেন। কনের বাড়ি বিয়ে অনুষ্ঠান থেকে কয়েক গজ দূরুত্বে।

 

বেশ জাকযমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এস. এম মাজহারুল হক অডিটরিয়ামে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। বিয়েতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ব্যাপক অংশ গ্রহণ লক্ষ্য করা গেছে। 


বর মারুফ আহমেদ জয় বলেন, আমি এর আগেও হেলিকপ্টারে চড়েছি। হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার আগে থেকেই পরিকল্পনা ছিল। এদিকে কনে ভাবনা বলেন, হেলিকপ্টারে চড়া আমার প্রথম অভিজ্ঞতা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন