Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক উত্তম সাহার মাতা সন্ধ্যা রানী সাহা আর নেই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৪:৫৬ পিএম

সাংবাদিক উত্তম সাহার মাতা সন্ধ্যা রানী সাহা আর নেই
Swapno

নারায়ণগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহার মাতা সন্ধ্যা রানী সাহা (৭৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। বুধবার রাত সাড়ে দশটায় ঢাকা আজগরআলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাসদাইর কেন্দ্রীয় পৌর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

 

তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

এই সংগঠনগুলোর পক্ষ হতে সন্ধ্যা রানী সাহা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, পূজা পরিষদ নেতা সুশীল দাস, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, বিদু হাওলাদার, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন