আড়াইহাজারে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন’র কর্মবিরতি শুরু
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম
আড়াইহাজারে বেতন বৈষম্য নিরসনের দাবীতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন শুরু করেছে।
আড়াইহাজার উপজেলা স¦াস্থ্য কেন্দ্রে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসুচি পালন শুরু হয়।
কর্মসুচিতে স্বাস্থ্য পরিদর্শক-১১ সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের -১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনে জোর দাবি জানানো হয়।
বক্তারা এ সময় ১৯৯৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তবায়নের দাবি জানান। এবং দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষনা দেওয়া হয়।
এ কর্মসুচিতে নেতৃত্ব দেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরে আলম মোল্লা, আহববায়ক ও সদস্য সচিব সফিউল্যাহ মিয়া, লুৎফুন্নাহার, মজিবুর রহমান, আবুনাসের, আমান, ছাইদুল হক, আজিমদ্দীন সুমন সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী বৃন্দ।


