সন্ত্রাসী হামলায় ৬ জন জখমসহ ২ নারী শ্লীতাহানীর অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৯:১১ পিএম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৬ জন গুরুত্বর জখমসহ ২ নারীকে শ্লীতাহানী করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৩ নভেম্বর সোমবার বিকেল ৫টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো তোফাজ্জল হোসেন (৪২) তৌহিদ (৪৫) শহিদ (৫৫) আরিফ (২৭) আসমা বেগম (৪০) ও রিয়া মনি (২৩)।
স্থানীয় এলাকাবাসী আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত তোফাজ্জল হোসেন মিয়া বাদী হয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে সন্ত্রাসী মিলন ও তার ভাই তারা মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ্য করে ও ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করে।
জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনের সাথে একই এলাকার মৃত পিয়ার আরি মিয়ার দুই ছেলে মিলন মিয়া ও তারা মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
এর ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর সোমবার বিকেল ৫টায় প্রতিপক্ষ মিলন ও তারা মিয়া ও একই এলাকার আফজাল মিয়ার ছেলে ফেরদৌস মৃত হানিফ মিয়ার ছেলে বাচ্চু আব্দুল হানিফ মিয়ার ছেলে এরশাদ সুরুজ মিয়ার ছেলে রাজু ও একই এলাকার মিলন মিয়ার ছেলে ফয়সাল দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তোফাজ্জল হোসেনের ক্রয়কৃত সম্পত্তী দখল নিতে আসে।
ওই সময় ক্রয়কৃত জমির মালিক তোফাজ্জল হোসেন মিয়া প্রতিপক্ষ তারা মিয়া ও মিলন মিয়া গংদের বাধা দিতে গেলে ওই সময় উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তোফাজ্জলকে বেদম কুপিয়ে জখম করে।
আহতের আত্মচিৎকারের শব্দ শুনে তার চাচাত ভাই তৌহিদ, শহিদ ও ভাতিজা আরিফ ও ভাবি আসমা বেগম ও ভাতিজি রিয়ামনি এগিয়ে আসলে হামলাকারিা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখমসহ উল্রেখিত দুই নারীকে শ্লিতাহানী করে ১২ আনা ওজনের স্বার্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়।


