Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২০ ক্যান বিয়ারসহ রেজাউল গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

বন্দরে ২০ ক্যান বিয়ারসহ রেজাউল গ্রেপ্তার
Swapno

বন্দর থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২০ ক্যান ম্যাক্সিমাস বিয়ারসহ রেজাউল হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মাদক মামলায় বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

 

এর আগে গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে উক্ত বিয়ারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃত বিয়ার ব্যবসায়ী রেজাউল হাসান বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন। মামলা নং- ৩৭(১১)২০। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন