মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাবান ও মাস্ক বিতরন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিন মাসাবো এলাকায় রূপগঞ্জ উপজেলা অাওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ সাবান ও মাস্ক বিতরন করেন, তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার।
এ সময়, বীরমুক্তিযোদ্ধা গাজীউর রহমান, শ্রমিকলীগ নেতা অামজাদ সরদার, অাব্দুল গফুর, অাব্দুল মান্নান, হামিদ মল্লিক, বাবুল চোকদার, সিডু মিজি, হারুনুর রশিদ, জাকির হোসেন, মিনু বেগম, মনি বেগম, ইতি বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার বলেন, এই শীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এর জন্য মাস্ক ও সাবানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়রের উদ্যোগেই আমরা আজ এখানে সাবান ও মাস্ক বিতরণ করছি। আশা করছি এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে সবাই করোনা থেকে নিরাপদে থাকতে পারবে।
তিনি অারো বলেন, "তারাবো পৌরসভার বর্তমান মেয়র হাসিনা গাজী গত ৫ বছরে যে পরিমান উন্নয়নমূলক কাজ করেছেন অতীতে কোনো মেয়র সেই পরিমান উন্নয়নমূলক কাজ করতে পারেন নাই।
হাসিনা গাজীর উন্নয়নে আমরা পৌরবাসী মুগ্ধ। উন্নয়নের ধারা অব্যাহতে রাখতে পৌরবাসী আগামী নির্বাচনে হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করবে। সেই লক্ষ্যে পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ কাজ করে যাচ্ছে।


