Logo
Logo
×

নগরের বাইরে

শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা বখাটে ছাত্রের

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:২৩ পিএম

শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা বখাটে ছাত্রের
Swapno

সোনারগাঁ উপজেলায় মুফতি ফায়জুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষককে এক বখাটে ছাত্র লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

গুরুতর আহত ওই শিক্ষক তিন দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় স্থানীয় ওলামায়ে কেরাম ও মুসল্লীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কি কারণে এ ঘটানাটি ঘটেছে তা জানা যায়নি। 

 

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী মাদরাসার মুহাদ্দিস মুফতি ফায়জুল ইসলাম গত সোমবার রাতে এশার নামাজের পর মাদরাসা সংলগ্ন নিজ বাসায় যাচ্ছিলেন। 

 

এসময় মাহদী হাসান নামের ওই মাদরাসার এক বখাটে ছাত্র মুফতি ফায়জুল ইসলামের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। 

 

এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার আর্তচিৎকার শুনে মাদরাসার ছাত্র শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

 

মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরীফুজ্জামান জানান, ঘটনাটি মাদরাসার পরিচালনা কমিটি এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন