Logo
Logo
×

নগরের বাইরে

স্ট্রিট লাইটে বিদ্যুৎ সংযোগের আগেই কন্ট্রোল বক্সের ক্যাবল চুরি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

স্ট্রিট লাইটে বিদ্যুৎ সংযোগের আগেই কন্ট্রোল বক্সের ক্যাবল চুরি
Swapno

নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) বঙ্গশাসনে স্ট্রিট লাইটে বিদ্যুৎ সংযোগ দেয়া এবং বৈদ্যুতিকভাবে লাইটগুলো নিয়ন্ত্রণের জন্য স্থাপিত কন্ট্রোল বক্সের ক্যাবল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এতে করে অত্র ওয়ার্ডের বন্দর স্টিল মিলের নিকটবর্তী রাস্তা থেকে পারটেক্স মিল ও বঙ্গশাসনগামী রাস্তায় স্থাপিত ৮৭টি স্ট্রিট লাইটে বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রে বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা। 

কন্ট্রোল বক্সের সংযোগ ক্যাবল কাটা এমন অবস্থায় দেখতে পেয়ে মঙ্গলবার স্থানীয়রা বিষয়টি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলকে জানান। 

এ বিষয়ে কাউন্সিলর কামরুজ্জামান বাবুল গণমাধ্যমকে জানান, ‘জনগণ ও যানবাহনের চলাচলকে সুগম করা ও রাস্তায় নিরাপত্তার বিষয়টি চিন্তা করে স্ট্রিট লাইটগুলো স্থাপন করা হয়ে থাকে। মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইটগুলো চালু করার কথা ছিলো।

কন্ট্রোল বক্সের ক্যাবল চুরি হওয়ার ঘটনায় আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছি। স্থানীয় এলাকার বাসিন্দাদেরকে আমি অনুরোধ জানাবো, কারা এ ধরণের কাজ করতে পারে যদি আপনারা তাদের চিহ্নিত বা ধরতে পারেন তাহলে অতিসত্তর তাদেরকে আইনের হাতে তুলে দিন।

 পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ জানাবো, এ ঘটনায় জড়িত চোরদের ধরতে দ্রুত অভিযান চালানো হউক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক’।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন