সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:৫৫ পিএম
সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।
সোনারগাঁ সাংবাদিক পরিষদের সভাপতি এসএম রাজুর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, প্রধান আলোচক হিসাবে ছিলেন দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদ,বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি,বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ সভাপতি আঃ শহিদ কাজল,কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ইস্রাফিল হাওলাদারসহ সোনারগাঁ সাংবাদিক পরিষদের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বাবুল ওমর বাবু বলেন, করোনা পরিস্থিতিতে আমরা এখনো বেঁচে আছি তাই আল্লাহর দরবারে শুকরিয়া তবে আমার একটাই কথা কারো উপর ব্যাক্তি আক্রোশ হয়ে নিউজ করা যাবে না। গনমাধ্যম কর্মীরাই সমাজের অসঙ্গতীগুলো প্রকাশ করে থাকে।
সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট আকার ধারন করছে। কিশোর গ্যাং বর্তমানে করোনা থেকেও ভয়ংকর। এর থেকে উত্তোরনের একটাই উপায় জনসচেতনতা।


