Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম

সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Swapno

সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।

 

সোনারগাঁ সাংবাদিক পরিষদের সভাপতি এসএম রাজুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠ’র নির্বাহী সম্পাদক  মিয়াজী সেলিম আহম্মেদ।

 

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগের সভাপতি আ. শহিদ কাজল, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ইস্রাফিল হাওলাদার প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারো উপর ব্যাক্তিগত আক্রোশ থেকে নিউজ করা যাবে না। আমি বরাবরই সাংবাদিক বান্ধব ছিলাম। সাংবাদিকরা হলো সমাজের আয়না জাতির বিবেক। তাই সোনারগাঁ সাংবাদিক পরিষদকে তিনি অন্তর থেকে শুভ কামনা জানান।

 

তিনি বলেন, সামাজিক অবক্ষয়ে কিশোর গ্যাং বর্তমানে করোনা থেকেও ভয়ংকর হয়ে উঠেছে। এর থেকে উত্তোরণে জনসচেতনতায় গণমাধ্যম কর্মীরাই সমাজের অসঙ্গতিগুলো প্রকাশ করে থাকে। আমরা সাংবাদিকদের সহযোগিতায় সোনারগাঁ উপজেলায় একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন