Logo
Logo
×

নগরের বাইরে

এমপি খোকার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার দাবি করে প্রতিবাদ সভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

এমপি খোকার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার দাবি করে প্রতিবাদ সভা
Swapno

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার ও মিথ্যাচার দাবি করে প্রতিবাদ সভা করেছে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁ জি.আর.ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

 

সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামানের সভাপাতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, ফারুক আহম্মেদ তপন, দুলাল মিয়া, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, রেজাউল করিম, সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টার প্রমুখ।  

 

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, এমপি খোকার উন্নয়ন দেখে ইষার্ণিত হয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে। 


এমপি খোকা জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের সাঁটানো ফলক ভাঙ্গেন নি বা ভাঙ্গার নির্দেশও দেননি। অপপ্রচারকারীরা ভেঙ্গে এমপি খোকাকে হেয় করার উদ্দেশ্যে তাকে দোষারোপ করছেন। 

 

 বক্তরা আরো বলেন, সোনারগাঁ জি. আর. ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া ও গভর্ণিংবডির সদস্য দুলাল মিয়ার একটি ফোনালাপে এমপি খোকা নির্দোষ এটাই প্রমাণিত হয়েছে। 


মহাজোটের প্রার্থী হয়ে এমপি খোকা নির্বাচিত হয়েছেন। এমপিকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

 

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে সাঁটানো নারায়ণগঞ্জ জেলা পরিষদেও চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামে লাগানো নাম ফলকটি ভেঙ্গে ফেলার নির্দেশ দাতার অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে স্থানীয় ও নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের ফুঁসে ওঠা নেতাকর্মীদের লাগাতার কর্মসূচীর প্রতিবাদে এ প্রতিবাদ সভা করেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন