ওসি মশিউরকে জেলা সেচ্ছাসেবকলীগ নেতা রাসেল’র ফুলেল শুভেচ্ছা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৬:৩৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ রাসেল।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান আবুল কালাম আজাদ রাসেলভ এসময় উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস মোল্লা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা, জি এম সোহেল স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটি, নূর মোহাম্মদ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা, আতিকুর রহমান খশরু, মোঃ আরিফ ও আরো নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ মশিউর রহমান সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
পরে আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা রাসেল বলেন, নতুন ওসি মো. মশিউর রহমান সাহেবের কাছে অনুরোধ থাকবে তিনি যেনো এই সিদ্ধিরগঞ্জবাসীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্তসহ যে কোনো অপরাধ দমনে সাহসীকতার সহিত দমন করেন এবং বিট পুলিশিং এর কার্যক্রম পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের সেবা প্রদান করেন।


