রূপগঞ্জে মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৬:০২ পিএম
রূপগঞ্জে উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বরপা এলাকায় মেয়রের পক্ষে সাবান ও মাস্ক বিতরন করেন তারাবো পৌরসভা যুবলীগের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা খায়রুল বাশার স্বপন, তৌহিদুল ইসলাম এমি, মামুন মিয়া, শওকত সাউদ, শাহাদাত হোসেন লিথেন ভুঁইয়া, শাহাদাত হোসেন শাহীন, আসফাক ভুঁইয়া, মামুন ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


