জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৪:২৪ পিএম
সোনারগাঁয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গার প্রতিবাদে তিন দিনের কর্মসূচী’র প্রথম দিন অবস্থান কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ করেছে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল দশটা থেকে জেলা পরিষদের কার্যালয়ের সামনে কর্মসূচী’র প্রথম দিন এক ঘন্টার কর্মবিরতিসহ কালো ব্যাচ ধারণ ও প্রতিবাদ সভা করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ের জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ফটকে লাগানো জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, এর প্রতিবাদে ২৩ তারিখ সোমবার পরিষদের জরুরি সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিন দিনের কর্ম বিরতিসহ প্রতিবাদ সভার আহ্বান করেছি। প্রতিদিন এক ঘন্টা করে এই কর্মসূচি পালন করবো। এ সময় তারা অবিলম্বে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান, উচ্চমান সহকারী মীর মাহমুদা খানম, নমিতা মল্লিক, হিসাব রক্ষক মঞ্জুরুল আলম, চেয়ারম্যানের সিএ তাসলিমা আকতার, অফিস সহকারী মিলন হোসেন, হারুন অর রশিদ, সার্ভেয়ার রকিবুল হাসানসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।


