বোনের বিয়ের জমানো ৫ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে উধাও ছোট বোন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৮:৪০ পিএম
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগর এলাকায় বড় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো ৫ লাখ টাকা নিয়ে প্রেমিক ইনসানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ছোট বোন স্কুল ছাত্রী মেঘলা (১৪)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মেঘলার মা নারগিস বেগম বাদী হয়ে প্রেমিক ইনসান, তার ভাই বড় ভাই আলি ইসলামসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আগের দিন রোববার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামান মিয়ার মেয়ে মেঘলা স্থানীয় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী’র ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে একই এলাকার কালাম মিয়ার ছেলে ইনসান র্দীঘ দিন যাবত মেঘলাকে বিয়ের প্রলোভনসহ উত্যক্ত করে আসছে।
২২ নভেম্বর রোববার সন্ধ্যায় মেঘলা বাড়ীর কাউকে না জানিয়ে তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য বাসায় রক্ষিত নগদ ৫ লাখ টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। স্কুল ছাত্রীর পরিবার বহু স্থানে খোজ করেও মেঘলার কোন সন্ধান না পেয়ে তার মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে বিষয়টি কোন অপহরনের ঘটনা নয় প্রেমের টানে প্রেমিক ইনসানের হাত ধরে ঘর ছেড়েছে স্কুল ছাত্রী মেঘলা।


