Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পুকুরে বিষ ঢেলে অর্ধলাখ টাকার মাছ নিধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৭:২৭ পিএম

রূপগঞ্জে পুকুরে বিষ ঢেলে অর্ধলাখ টাকার মাছ নিধন
Swapno

রূপগঞ্জে পুকুরের পানিতে বিষ মিশিয়ে দূর্বৃত্তরা অন্তত ৫৫ হাজার টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ভাওয়ালীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুকুরের মালিক ব্যবসায়ী ভাওয়ালীয়াপাড়ার সাজ্জাদ হোসেন জানান, তার নিজ বাড়ির অভ্যন্তরে প্রায় একবিঘা পরিমান একটি পুকুরে তার বাড়ির কেয়ারটেকার টুকু মিয়া মাছের চাষাবাদ করেন। প্রতিদিনের ন্যায় রবিবার রাতে সে মাছকে খাবার দিয়ে ঘুমাতে চলে যায়।

 

সোমবার সকালে সে দেখে পুকুরের সমস্ত মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে কমপক্ষে ৫৫ হাজার টাকা মূল্যর মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন।

 

রাতের বেলায় অজ্ঞাত ব্যক্তিরা পুকুরের পানিতে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে ধারণা তার।

 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন