বন্দরে ইউপি মেম্বার আহতের মামলায় গ্রেফতার ৪
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৬:৫৯ পিএম
বন্দরে কিশোর গ্যাং এর হামলায় ইউপি মেম্বার জামান প্রধানসহ ৪ জন জখমের মামলায় এজাহারভূক্ত ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) রাতে থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা। যার মামলা নং-৩৫(১১)২০ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৮৫/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড-১৮৬০।
গ্রেফতারকৃতরা হলো হাজরাদী এলাকার মোস্তফার ছেলে রনী (২১), সেকান্দারের ছেলে সিয়ন (২০), ইসমাইল মিয়ার ছেলে ইমন (২২) ও লতিফ মিয়ার ছেলে বিপ্লব (২৫)। তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
উল্লেখ্য, বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার জামান প্রধান ইটবালু ব্যবসা করেন। এলাকার সেকেন্দার মিয়ার ছেলে সিফাত তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে না পেয়ে জামান প্রধানের সাথে কথা কাটাকাটি করে। ২০ নভেম্বর শুক্রবার সিফাত তার বাহিনী নিয়ে ড্রেজার লাইনের বাঁশ খুলে নিয়ে যায়। এসময় বাধা দিলে তার তিন কর্মচারীকে মারধর করে ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ইউপি মেম্বার বাধা দিলে তাকেও মারধর করে বলে থানায় লিখিত অভিযোগ করে।


