রূপগঞ্জে মেয়রের উদ্যোগে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৬:২১ পিএম
জনসচেতনতার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণসহ র্যালী বের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার কাঞ্চন পৌর বাজারে কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। র্যালী শেষে কাঞ্চন পৌর পার্কে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন, সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, আলী আকবর আবির, কাউন্সিলর মফিকুল ইসলাম খাঁন, মোহাম্মদ হোসেন, মাঈনউদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, ইউসূফ আলী, মোস্তফা মোল্লা, প্লাবন দেবনাথ প্রমুখ।
এসময় মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম বলেন, সারা দেশের মত এদেশেও দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারন করছে। এই ভাইরাস থেকে রক্ষা পেতে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। বাইরে বের হলে অবশ্যই বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। হ্যান্ড স্যানিটজার ও সাবান দিয়ে হাত নিয়মিত পরিস্কার করতে হবে।


