Logo
Logo
×

নগরের বাইরে

ওসি মশিউরকে ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির শুভেচ্ছা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১০:৪৩ পিএম

ওসি মশিউরকে ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির শুভেচ্ছা
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিপিএম-বারকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্ধ।

 

রবিবার (২২ নভেম্বর) বিকালে নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি আলহাজ্ব কবির হোসেনের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্ধ সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানায়।


এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন, কাউসার আহমেদ আলম চাঁন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রধান, দপ্তর সম্পাদক শাহ আলম সাউদ, সমাজ কল্যান সম্পাদক হামিদুল ইসলাম জয় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। 


এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আন্তরিক ভাবে সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে জনগণের কল্যানে কাজ করার জন্য বলেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন