করোনার সময়ে জীবনবাজী রেখে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে বন্দরে ১১ নিবেদিত সৈনিককে সম্মাননা দিয়েছে ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ। পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী স্বপ্নীল দাশ নিলয়ের নির্দেশে এ সম্মাননা দেয়া হয়।
রোববার বিকেল ৪টায় বন্দরে নাসিক ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মামনা স্মারক তুলে দেন সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি পরিচালক এসএম মোক্তার হোসেন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এডিটর'স ক্লাবের সভাপতি বাবু শ্যামল কুমার দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির উপদেষ্টা অনাবিল দাশ নির্ঝর।
‘সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২০ইং' এ ভয়ানক করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত সমাজ ও জনগণের কল্যাণে সংগঠনের নেতৃবৃন্দের বিশেষ ভূমিকার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সম্মাননা স্মারকের জন্য বেশ কিছু নেতৃবৃন্দকে মনোনীত করা হয়েছে।
প্রধাণ অতিথি তার বক্তব্যে বলেন, আজকাল অনেক সংগঠন সরকারি অনুদান নিয়েও চোখে পড়ার মতো তাদের কোন কার্যক্রম নেই। তাই বেসরকারি ও রেজিষ্ট্রেশনবিহীন একটি সংগঠন হয়ে ভাষা সৈনিক নাগিনা জোহা ইর্ষণীয় কাজ করে যাওয়ায় তিনি তাদের জন্য দোয়াসহ ভবিষ্যতে সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারার আশাবাদ ব্যক্ত করেন।


