Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

সিদ্ধিরগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন
Swapno

সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন কবরস্থান মসজিদের উত্তর পাশে একটি পুকুরে মাছের ফিশারীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার জুম্মার নামাযের পর মাছা চাষকারী মোঃ আনোয়ার হোসেন তার ফিশারীতে গিয়ে সব মাছ মৃত অবস্থায় ভাসমান দেখতে পায়। পরে সে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাত কেউ আনোয়ার হোসেনের ঐ ফিশারীতে শত্রুতাবশত বিশ ঢেলে মাছ নিধন করেছে। ভবিষ্যতে তার বড় ধরনের কোন ক্ষতি হবার আশঙ্কায় আনোয়ার হোসেন থানায় বিষয়টি অবগত করেছেন। মাছ নিধনের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন আনোয়ার হোসেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী বলেন, ভুক্তভুগী লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু সঠিকভাবে কারও বিরুদ্ধে কোন তথ্য দিতে পারেনি। তাই কাউকে অভিযুক্ত কাউকেই শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন আছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন