মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৭:২১ পিএম
বন্দরে মোবাইল ফোনে কথা বলতে বারন করায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোডস্থ শরিফুল মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারি স্কুলছাত্রী সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে ও সোনাকান্দা মেরিনস্থ গনমুখি আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণী ছাত্রী। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্কুল ছাত্রী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় আত্মহত্যাকারি স্কুল ছাত্রীর মা মুক্তা বেগম বাদী হয়ে ঘটনার ওই সন্ধ্যায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।


