বন্দরে কালেক্টর সহকারীদের পূর্নদিবস কর্মবিরতি পালন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৭:১৬ পিএম
বেতন স্কেল বৃদ্ধি ও পদ মর্যাদা সমুন্নত রাখার দাবিতে কেন্দ্রয়ী কর্মসূচির অংশ হিসাবে কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে কর্মকর্তা, কর্মচারীরা পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা চত্বরে সামনে এ কর্মবিরতী পালন করেন তারা।
এ সময় কর্মকর্তা, কর্মচারীরা বলেন, একই পদ ও পদবীধারীদের জেলা বা উপজেলায় কর্মরতদের বলা হয় কেরানী আর মন্ত্রনালয়ে কর্মরতদের বলা হয় সহকারী।
এ বৈষম্য দুরসহ বেতন স্কেলবৃদ্ধির দাবিতে তারা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।


