Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে অগ্নিকান্ড : ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই 

Icon

হাবিবুর রহমান, সোনারগাঁ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৭:০৬ পিএম

সোনারগাঁয়ে অগ্নিকান্ড : ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই 
Swapno

সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারের একটি ইলেকট্রিক ও স্যানেটারী দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক আজিজুল জানান, রবিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে আশপাশের আরও অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো। 

 

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন