আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নিন্দা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা হাজী মো: শফিকুল ইসলাম শফিক।
রবিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিক এমপি খোকার নির্দেশে আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ার তীব্র নিন্দা জানান। একজন এমপি’র এমন আচরণে তিনি ক্ষুদ্ধ হয় তীব্র প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর এমপি লিয়াকত হোসেন খোকা’র নির্দেশে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের মূল ফটকের সামনে অবস্থিত জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ার অভিযোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলো মানববন্ধন করে।


