ফতুল্লায় মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৬:২০ পিএম
ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে পুলিশের একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় চারটি চোরাই মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
আটকৃকতরা হলো, দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে শাহ আলম (৫০), আড়াইহাজার থানার রিপন মিয়ার ছেলে শাহ পরাণ (২১), আড়াই হাজার নয়াপাড়ার মৃত হাসমত মিয়ার ছেলে সুমন (৩৫), ফরিদপুর জেলার আকবর মোল্লার ছেলে তুহিন মোল্লা (২৭), আড়াইহাজার বিনাইচরের মান্নান মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২২) এবং একই থানার সোলাইমান মিয়ার ছেলে হাবিবুর রহমান।
এ বিষয়ে ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চারটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


