আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৪:৩৯ পিএম
এম এ হাকিম ভূঁইয়াকে সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘আড়াইহাজার রিপোর্টার্স’ ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ২টায় এই কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি আড়াইহাজার উপজেলা পরিষদের সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত। উপদেষ্টা অ্যাড. আবদুল্লাহ আল মামুন রাশেদ, সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক জুয়েল, মাহাবুব মোল্লা প্রমুখ।

কমিটিতে আরও যারা রয়েছেন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি অলিউল্লাহ ভূঁইয়া তুহিন ও এস এ মনিরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান নাছির, সাংগঠনিক সম্পাদক ইয়াছির রাফাত, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আফসার, প্রচার সম্পাদক মাইনুল ইসলাম মিলন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হাসান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ মোয়াজ্জেম মামুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার, কার্যকরী সদস্য আতিকুর রহমান আতিশ, আবু কাউসার খোকন ও এবি নুরুল হক। সদস্য সজিব হোসেন, মঞ্জুর হোসেন ও নজরুল ইসলাম।


