Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন 
Swapno

রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে দেলোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধ মাকে  গলা টিপে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাব এলাকায় ঘটে এ ঘটনা।


 হত্যাকারী মাদকাসক্ত সাইফুল (৩২) ও তার আরও দুই বোন এক ভাই নিয়ে এই এলাকায় দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস করছেন। তাদের স্থায়ী ঠিকানা সোনারগাঁও উপজেলার মজুমপুর এলাকায়। মা দেলোয়ারা বেগম উপজেলার সিংলাব এলাকায় আরও একটি নতুন বাড়ি তৈরি করেন।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম প্রতিদিন মাদকের টাকার জন্য মাকে মারধর করতেন। আজও টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বার্থরুমের মধ্যে ফেলে গলা টিপে হত্যা করে। পরে আশপাশের লোকজন ঘরের ভিতরে ডাক-চিৎকার শুনে ছুটে আসে। 

 

ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে এক পর্যায় এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে  মা দেলোয়ারার মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ভূলতা ফাঁড়ির পুলিশ এসে দেলোয়ারার লাশ উদ্ধার করে ও ঘাতক সাইফুলকে আটক করে। 

 

এ বিষয় ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, সিংলাব এলাকায় একটি হতাহতের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে আমরা ছুটে এসে ঘাতক ছেলেকে আটক করা হয় এবং তার মায়ের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন