Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অবাধে গড়ে উঠছে বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম

বন্দরে অবাধে গড়ে উঠছে বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল
Swapno

সরকারি নিয়মনিতী তোয়াক্কা না করে বন্দর উপজেলার যেখানে সেখানে  ব্যাঙের ছাতার মত অবাধে গড়ে উঠছে বিভিন্ন কিন্ডার র্গাটেন স্কুল। এমন অভিযোগ করেছে সচেতন মহল। অন্যদিকে অভিভাবক মহল প্রশ্ন তুলেছে  বন্দর উপজেলার বেশ কিছু কিন্ডার র্গাটেন স্কুলের শিক্ষার মান নিয়ে। 

 

তারা ক্ষোভ প্রকাশ করে আর জানিয়েছে, শিক্ষার মান না থাকলেও বন্দর উপজেলার বেশ কিছু কিন্ডার র্গাটেন স্কুলের অসাধু পরিচালকগন রয়েছে তারা নতুন বছর এলেই ছাত্রছাত্রী ভর্তির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। 

 

এছাড়াও বন্দরে অনেক  কিন্ডার র্গাটেন স্কুলের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক মহল। বছর এলেই কিন্ডার র্গাটেন স্কুলের অসাধু পরিচালকগন ছাত্রছাত্রীদের ভর্তি করা ক্ষেত্রে অভিভাবকদের দৃষ্টি আকৃষ্টি করার জন্য নানা অফার জানিয়ে ভর্তি হওয়ার আহবান জানায়। 

 

সরজমিন ঘুরে দেখা গেছে, বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকাসহ তার আশে পাশে এলাকার প্রধান প্রধান রাস্তা ঘাট ও বিভিন্ন আবাসিক এলাকায় ছাত্র ভর্তির ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে। 

 

এ ব্যাপারে বন্দরের হালিমা বেগম  নামে এক অভিভাবক এ প্রতিনিধিকে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, আমি এত দিন জেনেছি শিশুদের লেখা পড়ার জন্য কিন্ডার র্গাটেন স্কুল একটি আদর্শ পাঠদানের স্থান। দুঃখের বিষয় হল আমরা এত দিনের ধারনাটা ছিল আজ সর্ম্পন্ন মিথ্যা প্রমানিত হল। 


তিনি জানিয়েছেন বন্দর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো বন্দরে বিভিন্ন কিন্ডার র্গাটেন স্কুলের চেয়েও ভাল। বন্দরের ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গত বছরে ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বন্দরে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় গুলো এবারের পিএসসি পরিক্ষায় শতভাগ পাশ করে অনন্য রেকর্ড গড়েছে।           
         
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন