Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে খাবার হোটেলে চুরির ফাঁদ ! এবার সাংবাদিকের মোবাইল চুরি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৬:৪৭ পিএম

রূপগঞ্জে খাবার হোটেলে চুরির ফাঁদ ! এবার সাংবাদিকের মোবাইল চুরি
Swapno

রূপগঞ্জে আবর আলীর খাবার হোটেলে আসা কাস্টমাররা প্রায় সময়ই চুরির ঘটনার ফাঁদে পড়ে বলে অভিযোগ উঠেছে। এই হোটেলে রাখা হয় নানা ধরণের মুখোরচক খাবার, খাবারের কোন ত্রুটি নেই বললেই চলে,দামেও সস্তা। খাবার খেতে এলেই তাদের ফাঁদে পড়ে যান অনেকে। 

 

এখানে খাবার খেতে এসে সাথে থাকা মোবাইল, ব্যাগসহ টাকা-পয়সা চুরি হয়েছে এমন অভিযোগ অনেকের। এমনকি সাংবাদিকও এই চোরদের হাত থেকে রেহায় পায়নি। 

 

শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে সাংবাদিক বিপ্লব হাসান আরব আলীর হোটেলে নাস্তা খেতে গিয়ে পড়ে যায় চোরদের ফাঁদে। হারিয়ে ফেলেন গুরুত্বপূর্ণ একটি মোবাইল। যার মূল্য সাড়ে ১২ হাজার টাকা। 

 

এই মোবাইলে রয়েছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রমানাদি। হোটেল মালিকসহ কর্মচারীদের কাছে অনেক আকুতি-মিনতি করেও কোনো লাভ হয়নি। পরে তিনি রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। 

 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে সাংবাদিক বিপ্লব হাসান নাস্তা করতে আরবের হোটেলে যান। পরে নাস্তা শেষে সাংবাদিক বিপ্লব হাসান ভূলবশত নাস্তার টেবিলেই তাঁর গুরুত্বপূর্ণ মোবাইলটি রেখে ক্যাশ কাউন্টারে খাবারের বিল পরিশোধ করতে গেলে কর্মচারীরা যোগসাজসে বিপ্লব হাসানের মোবাইলটি চুরি করে নিয়ে যায়। 

 

ওই সময় হোটেলের ক্যাশ কাউন্টারে মালিক আরব আলীসহ ভিতরে তার কর্মচারীরা ছাড়া অন্য কোন লোক ছিল না। কর্মচারীরা হলেন, আতিকুর (২০),মোঃ সাজিদ (২২), সায়েদ(২৪), মোঃ পারভেজ(২৫), মিকেল (২৭), ও মোঃ ছগির(৩০)। 

 

সাংবাদিক বিপ্লব হাসান মোবাইলের কথাটি স্মরণ হতেই দৌঁড়ে গিয়ে দেখেন টেবিলে আর মোবাইল নেই। কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা তালবাহানা মূলক কথা বলে মোবাইলটি খোঁজার সুযোগও না দিয়ে সাংবাদিককে উক্ত হোটেল থেকে বের করে দেয় এবং বেশি বাড়াবাড়ি করলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকি প্রদর্শন করেন হোটেল মালিক আরব আলী।


এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন