সনমান্দী ইউনিয়নে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৬:২২ পিএম
সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘২০১৯-২০ অর্থবছরে রবি/২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচী’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (২১ নভেম্বর) সকালে সনমান্দী ইউনিয়নের মগবাজার এলাকায় প্রধান অতিথি হিসাবে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচী আওতায় ৩৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ১ কেজি, বোরোর হাইব্রিড ১ কেজি, খেশারী ৮ কেজি, মসুর ১ কেজি, ভুট্টা ১ কেজি, গম ২০ কেজি, সূর্য মুখী ১ কজি, সার ডি এ পি ১০ কেজি, পোটাস ১০ কেজি।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন. আমরা এমন একজন এর নেতৃত্ব পেয়েছি যিনি সবার কথা চিন্তা করে, আজ কৃষক দের বীজ দরকার, সার দরকার, আমাদের চিন্তা করার আগে তিনি চিন্তা করেন, আমাদের এই নেত্রী বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
যার নেতৃত্ব দেখে পৃথিবীর বিভিন্ন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, কি করে একটা মানুষ একটা অস্বচ্ছল দেশকে এতো তাড়াতাড়ি মধ্যে প্রাচিন দেশ হিসেবে গড়ে তোলতে পারে।
আজ দেখেন পানির নিচে দিয়ে সড়ক করেছে, আপনারা দেখলে মনে হবে নদী, কিন্তু নদীর তল দেশে দিয়ে সড়ক বানিয়েছে। এটা আমি বিদেশে দেখেছি, এটা দেখার জন্য বিদেশে যেতে হবেনা। এ দেশের প্রতিটি সেক্টর উন্নয়ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান , আবু হানিফ, এস এম মোস্তাফিজুর রহমান, সনমান্দী ইউনিয়নের আওয়ামী সিনিয়র সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, আওয়ামী লীগের নেতা গোলজার হোসেন, সোনরগাঁ উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম বাবুল, খোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুজন, খন্দকার সালাউদ্দিন সাজু, মিজানুর রহমান মাস্টার, মোঃ ফারুক, শাহিনা মেম্বারসহ প্রমুখ।


