Logo
Logo
×

নগরের বাইরে

২৬ দিনের কন্যা সন্তানকে আছড়ে হত্যা করল পাষণ্ড বাবা

Icon

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম

২৬ দিনের কন্যা সন্তানকে আছড়ে হত্যা করল পাষণ্ড বাবা
Swapno

রূপগঞ্জে ২৬ দিনের মেয়ে সন্তানকে আছড়ে ফেলে হত্যা করেছে কামাল হোসেন নামে এক পাষণ্ড বাবা। নির্মম ঘটনাটি ঘটেছে শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায়। ঘাতক কামাল পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুলের ছেলে।


নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, তিনি দক্ষিণপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে কামালের সঙ্গে তার বিয়ে হয়।


বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন কামাল। তিনি সবসময় ছেলে সন্তানের আশা করতেন। কিন্তু ২৬ দিন আগে মীম নামে একটি মেয়ে সন্তান জন্ম দেন খাদিজা।


এরপর থেকেই খাদিজার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন কামাল। ১০ দিন আগে মীমকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শনিবার ভোরে মীম কান্না শুরু করলে কোলে তুলে মাটিতে আছড়ে ফেলে দেন পাষণ্ড বাবা। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।


শিশুটির মা খাদিজা আরো জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। তার ছেলে হলে সেখানে এক ব্যক্তির কাছে বিক্রি করার কথা ছিল। তার সেই স্বপ্ন পূরণ না হওয়ায় মীমকে হত্যা করেন।


রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাবাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন