Logo
Logo
×

নগরের বাইরে

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৯:০৫ পিএম

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া
Swapno

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে বাতানপাড়া এলাকায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আবু কাউছার আশা।

 

মহানগর স্বেচ্ছা সেবকদলের সহসভাপতি কামরুল হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোল্লা মো. শাখাওয়াত হোসেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম শাক্কু, সহসভাপতি মো. শাহ আলম মাষ্টার, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।

 

মহানগরের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেনের আয়োজনে এবং সদস্য শাহ জালাল কালুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডালিম প্রধান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা মিয়া, যুবদল নেতা জামান মির্জা, রাসেল সরকার, মো. রজব, রুবেল, সোহেল, রাব্বী, মুন্না, শাহারাজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল, তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন