Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যোগেন চন্দ্র রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

বন্দরে যোগেন চন্দ্র রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
Swapno

বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ আ্যালামনাই সোসাইটির আয়োজনে ‘যোগেন চন্দ্র রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সোনাকান্দা মাঠে প্রয়াত প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায়ের কনিষ্ঠ পুত্র এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক এমএ গনি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান প্রমুখ।

 

যোগেন চন্দ্র রায় বন্দরের ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ‘বন্দরের যোগেন স্যার’ নামে ব্যাপক পরিচিত এ কৃতী শিক্ষক মাত্র ১৩ টাকা বেতনে এ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। অমনোযোগী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য তাঁর বিভিন্ন উদ্যোগ ছিল প্রশংসনীয়।

 

১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর যে চেয়ারে বসে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন সেখানে বসেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ আ্যালামনাই সোসাইটি প্রথম এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। প্রতিবছর এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন