বন্দরে খালপাড় থেকে নবজাতককে উদ্ধার, হাসপাতালে মৃত্যু
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পিএম
বন্দর ফরাজিকান্দার খালপাড় এলাকা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে সজীব নামের এক যুবক পথচারী। তবে তাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা যায়।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১২টায় শিশুটিকে উদ্ধার করে পথচারী যুবক বন্দর থানায় হস্তান্তর করে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভ’ইয়া র্নিদেশে বন্দর থানা পুলিশ ওই নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য বন্দর ছাঁয়া নূর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় ওই শিশুটি মৃত্যু বরণ করে।
শিশুটি ফরাজিকান্দা এলাকার আমানউল্ল্যাহ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া লাল মিয়া ও তার মায়ের নাম রিক্তা বেগমের সন্তান বলে জানা গেছে।
উদ্ধারকারী সজিব জানান, তিনি শুক্রবার দুপুরে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ফরাজীকান্দা খালের পাড় থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। সামনে গিয়ে কাঁপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখতে পান তিনি। এরপর সে শিশুটিকে উদ্ধার করে বন্দর থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, নবজাতককে উদ্ধারের পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে ফরাজীকান্দায় অভিযান চালিয়ে তার বাবা মাকে খুঁজে বের করে তাকে তার বাবা মার কাছে দেয়া হয়। এর মধ্যে শিশুটি খুব অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়।
এ ব্যাপারে নবজাতকের বাবা লাল মিয়া জানান, তিনি একটি আটার মিলে স্বল্প বেতনে কাজ করেন। তার স্ত্রী একজন গার্মেন্টস শ্রমিক। অভাবের সংসারে বাচ্চার ভরণ পোষণ সম্ভব নয় ভেবে তারা নবজাতককে খালের পাড় ফেলে রেখে যান।


