Logo
Logo
×

নগরের বাইরে

লক্ষণখোলার মসজিদে মাস্ক বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

লক্ষণখোলার মসজিদে মাস্ক বিতরণ
Swapno

বন্দরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদের প্রবেশরত মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা নাসিক ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষষখোলা জামে মসজিদে এ আয়োজন করেন ছোট সমাজের সদস্যরা।

 

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন, সভাপতি আলহাজ¦ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন, সহসভাপতি হাজী মিলন ব্যাপারী, মোয়াজ্জিন হাফেজ মঈন উদ্দিন, সদস্য হাজী আাব্দুল কাদির, হাজী নাজিম উদ্দিন, নুরু জ্জামান, মোঃ খোকন, মোঃ শামীম, জালাল উদ্দিন, মোঃ মোতালবে প্রমুখ।

 

ওজুখানায় ৮টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা, প্রতি ওয়াক্তে মসজিদ ধৌতকরণ, দুই গেটে করোনা ভাইরাস সচেতনতায় তিনটি ব্যানার টানানো হয়। সতর্কতার জন্য মসজিদের মাইকে ইসলামি ফাউন্ডেশনের পত্র পড়ে শোনানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন