Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৫ বছরের শিশুকে যৌনহয়রানি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:৫১ পিএম

বন্দরে ৫ বছরের শিশুকে যৌনহয়রানি
Swapno

বন্দরে ৫ বছরের এক শিশু কন্যাকে যৌনহয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভূক্তভোগীর মামা বাদী হয়ে ঘটনার ওই দিন রাতেই সিদ্দিক মিয়া (৫০)কে আসামী করে মামলা দায়ের করেছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং- ৩০(১১)২০।

 

ভূক্তভোগী শিশুটির মা শহরেরা নয়মাটি এলাকায় একটি সুতার দোকানে কাজ করে। সে সুবাদে শিশুটি বাড়িতে থাকে। বৃহস্পতিবার দুপুরে সকলের অগোচরে বাড়ৈপাড়ার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে সিদ্দিক মিয়া ৫ বছরের এই অবুঝ শিশুটিকে তার নিজ করে ডেকে নিয়ে যৌনহয়রানি করে।

 

রাতে কাজ শেষে বাড়ীতে ফিরলে শিশুটি তার মাকে বললে এ ঘটনায় ভূক্তভোগী শিশুর মামা বাদী হয়ে মামলা দায়ের করেন। লম্পট সিদ্দিক পলাতক রয়েছে বলে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন