Logo
Logo
×

নগরের বাইরে

আকিজ ফ্লাওয়ারে শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:২৯ পিএম

আকিজ ফ্লাওয়ারে শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা
Swapno

বন্দরে আকিজ ফ্লাওয়ার মিলে বেল্ট ছিড়ে নিচে মেশিনের ভেতর পরে গিয়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলা ও গাফলতির জন্য দূর্ঘটনায় মৃত্যু ঘটানোর অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক গোপাল চন্দ্র ঘোষ বাদী হয়ে আকিজ ফ্লাওয়ার মিলের প্রডাকশন ম্যানেজার ও সুপারভাইজারকে আসামী করে বন্দর থানায় এই মামলা করা হয়। মামলা নং- ৩২(১১)২০ ধারা-৩০৪ (ক) পেনাল কোড-১৮৬০।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টায় বন্দর একরামপুর ইস্পাহানী এলাকার আকিজ ফ্লাওয়ার মিলের সাত তলা বিশিষ্ট উঁচু ময়দা রাখার সাইলোর তৃতীয় তলায় ঝুলন্ত অবস্থায় কাজ করার সময় বেল্ট ছিঁড়ে নিচে মেশিনের ভিতর পরে যায় দুই শ্রমিক।

 

পরে দুপুর দুইটার দিকে মেশিনের পাইপ কেটে তাদের বের করে হাসাপাতাল নিয়ে গেলে ডা. তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলো চিতাশাল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাজু (২৪) ও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার অমল দাসের ছেলে অন্তর দাস (২৩)।

 

সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। মামলার দুই আসামী প্রডাকশন ম্যানেজার গালিবুর ও সুপার ভাইজার আবু জাফর আহাম্মেদ পলাতক রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন