Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন
Swapno

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড এলাকায় এ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি রানা মজিব, ইউনুছ খান বিপ্লব, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ মো. অপু, ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান বাহার, ইব্রাহীম, রাব্বী, খায়রুল প্রমুখ। 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন দেশে বীরের বেশে ফিরবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে হাল ধরবেন। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন