Logo
Logo
×

নগরের বাইরে

৮নং ওয়ার্ডে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

Icon

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

৮নং ওয়ার্ডে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন
Swapno

কেক কেটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা। 

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের লাকিবাজার এলাকায় যুবদল নেতা শামিম আহম্মেদ ও শাওন মাঝির উদ্যোগে এই জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদাক শামীম নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন আনোয়ার।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড.একেএম ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড যুবদলের আসাদুজ্জামান আসাদ, শাহবাগ স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শহীদ জিয়া ছাত্র পরিষদ ফতুল্লা থানার সভাপতি নয়ন তালুকদার। এছাড়া অনুষ্ঠানে আরিফ, রোমান, ফারুক, সুমন বেপারী, দিপক রায়সহ ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন